1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন।। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি —–স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ। ‎মেহেন্দিগঞ্জে ঢুকেই নৌ প্রতিমন্ত্রীর স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন। অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ আর নেই।
সংবাদ শিরনাম :

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

নিউজ ডেস্ক।।
‎বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দক্ষিণ আলেকান্দা সংগঠনের কার্যালয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক মামুন-অর-রশিদ।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)।
‎এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের ব্যুরো প্রধান নুর মোহাম্মদ আরিফ, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম, দৈনিক আজকের তালাশের রিপোর্টার নূরে আলম উজ্জ্বল, দৈনিক নিউজ টাইম বিডির প্রকাশক ও সম্পাদক হাসান হাওলাদার এবং দৈনিক আজকের তালাশের বার্তা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
‎অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংগঠনের অগ্রগতি, সাংবাদিকদের ঐক্য, পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সাংবাদিকদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎এ সময় অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .