1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।। বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা।
সংবাদ শিরনাম :

আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View
0-0x0-0-0#

নিজস্ব প্রতিবেদক।।

“এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই রাষ্ট্র বাংলাদেশ আপনার, আমার—সবার।” মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, পৌরসভাধীন পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন—এই প্রতিশ্রুতি রইল।”

মন্দির পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে তিনটি মন্দিরে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌরসভা বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুবায়ের মাহমুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু সুভাষ দাস, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপঙ্কর মৃধাসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .