
নিউজ ডেস্ক।।
সাত বছর আগে বাকেরগঞ্জ থানায় দায়ের কৃত দুধর্ষ ডাকাতি মামলার আসামি ফারুক মোল্লা কে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
র্যাব-৮ এর মিডিয়া বড়াতে জানা যায় সদর কোম্পানী বরিশাল ও র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক পলাতক আসামী মোঃ ফারুক মোল্লা (৬৫), পিতা-আব্দুল মালেক মোল্লা, সাং-বাকলা, উত্তর কাটাদিয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক মোল্লা এর বিরুদ্ধে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা হয়, যা এসসি-৭৭/৯২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০। মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
র্যাব-৮, সদর কোম্পানী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।