1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।।

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৬ Time View

‎নিউজ ডেস্ক।।

‎সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।

‎তিনি আজ তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে, কিন্তু বিগত সরকারের মতো এখনও জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণের কথা বিবেচনা না করেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল থাকার পরও তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। অতীতে দেশে তেলের সংকট দেখা দিলে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সংসদীয় কমিটির সঙ্গেও কোনো আলোচনা করেনি।‎তিনি বলেন, “শেখ হাসিনা রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিলেন, আর দেশের জনগণ তাকে দিনের আলোয় দেশছাড়া করেছে। বর্তমান সরকারও যদি এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াতে থাকে, তবে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জনগণের মনের ভাষা বুঝে সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে।‎তিনি আরও বলেন, “সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপীকে নিয়োগ দিয়েছে। তার হাত ধরে দেশের অচল ব্যাংকিং ব্যবস্থা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। এই গভর্নরকে অপসারণ করে ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .