1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম। আহত-২ - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী!
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম। আহত-২

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৮ Time View

নিউজ ডেস্ক।।

বরিশালের  মেহেন্দিগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নের তালুকদার চর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় মোঃ সবুজ গাজী ও ইমরান গাজী নামের দুই যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মাহফুজ, মোঃ বেল্লাল বেপারী, সাগর খান, মোঃ শাইন হাওলাদার ও মোঃ রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বর্বরোচিত হামলা চালায়। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের তালুকদার চর এলাকায় মাহফুজ, বেল্লাল খান, সাগর খান, শাহিন হাওলাদার ও রুবেলসহ একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি এবং সর্বনাশা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে দেখে স্থানীয় সচেতন যুবক মোঃ সবুজ গাজী ও মোঃ ইমরান গাজী এর তীব্র প্রতিবাদ জানান। তারা মাদক সিন্ডিকেটের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করায় ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতার জেরে গত ১৬ মে শনিবার সকাল ৯ টার সময় বরিশালের উদ্দেশ্যে ট্রাক্টর মেশিন কেনার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তালুকদার চর থেকে রওনা হন মোঃ সবুজ গাজী ও মোঃ ইমরান গাজী ইতিমধ্যে লাহারহাট মাছ ঘাটে ওত পেতে থাকা মাদক ব্যবসায়ী মাহফুজ, রুবেল ও তাদের সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আচমকা সবুজ ও ইমরানের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা অত্যন্ত নৃশংসভাবে তাদের এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা সবুজ গাজী ও ইমরান গাজীকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে এই নৃশংস হামলার ঘটনার পর থেকে তালুকদার চর এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, মাহফুজ ও রুবেল মাদক ব্যবসার মাধ্যমে এলাকার পরিবেশ বিষাক্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে এভাবে হামলার শিকার হতে হয়।
এই ঘটনার পর স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী ও হামলাকারী মাহফুজ ও রুবেলসহ জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .