1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশাল মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল।।  - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
প্রয়োজনে যোগাযোগ করুন আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন।। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি —–স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ। ‎মেহেন্দিগঞ্জে ঢুকেই নৌ প্রতিমন্ত্রীর স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন। অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বরিশাল মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল।। 

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২২ Time View

নিউজ ডেস্ক।।

ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। ৫ সেপ্টেম্বর সকাল ১০:৩০টায় মিছিলটি নগর ভবন থেকে শুরু হয়ে গীর্জা মহল্লা প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ ও সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি হাসান নাঈম। বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন ।

সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি হাসান নাঈম বলেন সাইবার বুলিং, নারীদের প্রতি হেনস্থা এবং ট্যাগিংয়ের রাজনীতির ফলে ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বিনষ্ট হচ্ছে। যারা এসব ট্যাগিংয়ের সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা মুখে নারীদের অধিকারের কথা বললেও তাদের কার্যক্রমে নারীদের প্রতি হেনস্থা, কটুক্তি, সাইবার বুলিং লক্ষ্য করা যায় ।এই ধরনের রাজনীতি থেকে ফিরে এসে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আহ্বান জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .