1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই। - এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান
সংবাদ শিরনাম :

ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই। ———— এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২২৪ Time View
filter: 103; fileterIntensity: 0.8; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

নিউজ ডেস্ক।।
ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হেলাল বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে করে এককভাবে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। অংশগ্রহণমূলক সরকার গঠনই আজ সময়ের দাবি।”

তিনি আরো বলেন, দেশে এখনো সাংবাদিকবান্ধব আইন হয়নি, যার কারণে সত্য তুলে ধরায় অনেক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। বরিশালের স্বাস্থ্যসেবার ভঙ্গুর চিত্র ও অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, একমাত্র মেডিকেল কলেজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

মাওয়া থেকে বরিশাল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে অবদানকারীদের ধন্যবাদ জানাতে হবে, তবে একইসাথে সেতু ঘিরে লুটপাটকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।

জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেলাল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

‘মানুষ কেন জামায়াতকে ভোট দেবে?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধারাবাহিকতায় জনগণ আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে। কারণ জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক।”

সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

সভায় বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে যেমন নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, তেমনি সাংবাদিকরাও সব সত্য প্রকাশ করতে পারেননি। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জরুরি।

মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় গণমানুষ এখন জামায়াতকে আস্থার জায়গায় রেখেছে।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আ. মান্নান, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন।

প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহে আলম ও এম মোফাজ্জেল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .