1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
- Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২৫ Time View

সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলা -বরিশাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

নিউজ ডেস্ক।।

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা করেছেন পদ স্থগিত বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।
এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেলসহ প্রেসক্লাব কার্যকরী সংসদ নেতৃবৃন্দ এবং সদস্য/সহযোগী সদস্যবৃন্দ।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন একজন পেশাদার সাংবাদিক। সংবাদ প্রকাশের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরাপরাধ দাবি করে শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা করেছেন।

আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি নিরপরাধ হলে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনি মহল আপনার সাংগঠনিক সম্পাদকের পদসহ দলীয় সকল পদ-পদবী কেনো স্থগিত করলো ? সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তবে আপনার পদ স্থগিত করাটাও কী বিএনপির ভুল এবং উদ্দেশ্যমূলক ছিল ? প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনরুপ তদন্ত না করেই কি দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যাবস্থা নিয়েছিল ?

আমরা মনে করি বিলকিস আক্তার জাহান শিরিন ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা নিতেই পেশাদার সংবাদকর্মী আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। এমন কর্মকাণ্ড তাঁর মত একজন বিচক্ষণ নেত্রীকে মানায় না।

আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি এবং প্রহসনমূলক মামলা তুলে নিয়ে অবাধ সাংবাদিকতায় সহায়ক হবেন। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .