1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
উজিরপুরে বিএনপি নেতার নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের গাছ কর্তন।। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

উজিরপুরে বিএনপি নেতার নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের গাছ কর্তন।।

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

উজিরপুর উপজেলার মুন্ডু পাশা গ্রামের মাহবুবুর রহমান মিয়ার পৈত্রিক ও ক্রয় সুত্রে ভোগ দখলিয় জমিতে অবৈধ অনুপ্রবেশ ও বিরোধের জেরে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও প্রতিকার পাওয়ার লক্ষ্যে গত ৪ এপ্রিল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা উজিরপুর থানার নিকট প্রেরণ করেন । থানা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক বিবাদীদের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য নোটিশ প্রদান করেন।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে মোহাম্মদ মাহফুজ মিয়া, আব্দুর রব মিয়া ও সালাউদ্দিন মিয়া নামের ব্যক্তিরা একত্রিত হয়ে বিগত ৬ মে ভুক্তভোগী মাহবুব মিয়ার জমির বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ হাজার টাকার গাছ কেটে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী মাহবুবুর রহমান বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায় এবং যাবার সময় ছোট বড় প্রায় ২৫ টি গাছ ভেঙে ফেলে। ভুক্তভোগী মাহবুবুর রহমান জীবন রক্ষার্থে বসত ঘরে বন্দি অবস্থায় তদন্তকারী কর্মকর্তাকে ফোন দিয়ে অবহিত করলে তিনি বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী মাহবুব।

এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে বিএনপি নেতা আব্দুর রব মিয়া, আওয়ামী সন্ত্রাসী মাহফুজ আমার গাছ কেটে নিয়ে যায়। এমতাবস্থায় আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে আব্দুর রব ও মাহফুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .