1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
হিজলায় সয়াবিন ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ।। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

হিজলায় সয়াবিন ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ।।

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৭১ Time View

হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলার গৌরাব্দী ইউনিয়নের মান্দ্রা তরকুশুরিয়া গ্রামে সয়াবিন ব্যবসায়ী রহিম মাঝির কাছ থেকে ৩ লাখ ৬৩ হাজার ৭০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিম মাঝি সয়াবিন ক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ইউসুফ হাওলাদারের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মনির পাটোয়ারীর বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় এবং টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের চিহ্নিত জলদস্যু, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ইনু পাটোয়ারীর ছেলে আনোয়ার পাটোয়ারীকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আনোয়ার পাটোয়ারী বলেন, “এইটা আমার এলাকা, এখানে সয়াবিন কিনলে মনপ্রতি ৫০ টাকা দিতে হবে, না হলে কিনতে পারবি না।” তার ছেলে শরিফ পাটোয়ারী ও আরও কয়েকজন মিলে রহিম মাঝিকে মারধর করে এবং তার হাতে থাকা ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার পাটোয়ারী বলেন, “আমার ছেলে সয়াবিন ব্যবসা করে, গতকাল যে সয়াবিনের দাম সে বলে এসেছে সেই সয়াবিন আজ রহিম কিনতে এসেছে, ওর এত সাহস!” তবে টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “কোনো মিমাংসা হবে না, ও যা পারে করুক।”

এ ব্যাপারে হিজলা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, “আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .