1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
৫ ই মে শাপলা চত্ত্বরে গনহত্যার বিচারের দাবিতে বরিশাল মহানগর শিবিরের মানববন্ধন।। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন।। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি —–স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ। ‎মেহেন্দিগঞ্জে ঢুকেই নৌ প্রতিমন্ত্রীর স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন। অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ আর নেই।
সংবাদ শিরনাম :

৫ ই মে শাপলা চত্ত্বরে গনহত্যার বিচারের দাবিতে বরিশাল মহানগর শিবিরের মানববন্ধন।।

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০২ Time View

নিউজ ডেস্ক।।

২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্ত্বরে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত গনহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর। আজ ৫ ই মে সোমবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর টাউন হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি আকবর হোসাইন।

আরো উপস্থিত ছিলেন, মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, মহানগরের প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, কলেজ কার্যক্রম সম্পাদক ওয়ালিদ আনসারী, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ ই মে বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্টতম গনহত্যা সংগঠিত হয়েছে। এদেশের নিরপরাধ নিরস্ত্র ইসলাম প্রিয় জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন বাংলাদেশের ইতিহাসে আরও একটি কাল দিন হলো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী। এই দিন ভারতীয় আধিপত্যবাদের প্রেসক্রিপশনে পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস সদস্যদের নির্বচারে হত্যা করে সন্ত্রাসী আওয়ামী সরকার।
বক্তব্যে প্রধান অতিথি অনতিবিলম্বে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত গনহত্যার বিচার দাবি করেন। তিনি আরও দাবি জানান, এদেশে যাতে সন্ত্রাসী আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে না পারে সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন বাতিল করতে হবে। পাশাপাশি তিনি ৫ ই মে কে শাপলা গনহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .