1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
১৫ বছরে স্বৈরাচারী আ' লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। -আবু নাসের মো: রহমাতুল্লাহ - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান
সংবাদ শিরনাম :

১৫ বছরে স্বৈরাচারী আ’ লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। ———-আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮২ Time View
  1. নিউজ ডেস্ক।।

গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল রাতে বরিশাল সদর উপজেলার পশুরীকাঠী চরহোগলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন,

৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সং্খ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা।

বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এছাড়া ঐসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে।

তিনি আরও বলেন, দেশের কক্সবাজার ও ব্রাম্মনবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলা ও দাঙ্গার পিছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।

নাসের বলেন, কোন বিশেষ ধর্মের লোকেরা তারা কোন বিশেষ দলের হতে পারে না। তারা ভোটের অধিকার পেলে তাদের পছন্দ মত ভোট প্রদান করবেন। আগামী দিনে সকল ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা নাসির হাওলাদার, মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .