1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বাংলাদেশে অনেক সরকার এসেছে, গিয়েছে মানুষের কল্যাণ হয়নি।। - অ্যাড: মুয়াযয্ম হোসাইন হেলাল - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান
সংবাদ শিরনাম :

বাংলাদেশে অনেক সরকার এসেছে, গিয়েছে মানুষের কল্যাণ হয়নি।। ———- অ্যাড: মুয়াযয্ম হোসাইন হেলাল

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৮১ Time View

নিউজ ডেস্ক।।

বাংলাদেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতিত সমাজ কলুষতা মুক্ত হতে পারেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। আজ ১৭ই মার্চ রোজ সোমবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গত বছরও মহানগর জামায়াত এই রকম একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে শৃঙ্খলা ফিরে আসেনি। জুলুম নির্যাতন এখনো চলমান। আমীরে জামায়াত আজকেও বরিশাল বিভাগের দুটি নির্যাতিত পরিবারের সাথে সক্ষাত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগন যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দুইজন মন্ত্রী। এই পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যাতীত কখনও মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারেনা। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এই পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা গেলে আসিয়ারা ধর্ষিত হবেনা, মন্টু দাশরা খুনের শিকার হবে না, জালেমের হাতে মজলুমরা নির্যাতিত হবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিল বিশিষ্ট আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বরিশালে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক ও চিকিৎসকদের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শহিদুল ইসলাম।

বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন এ কিউ এম আবদুল হাকিম আল মাদানী, কোর্ট মসজিদের সন্মানিত খতিব মাওলানা এ বি এম মোশাররফ হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহের।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .