1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশালে সংবাদকর্মী খান আরিফের উপর আততায়ীদের অতর্কিত হামলা।। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

বরিশালে সংবাদকর্মী খান আরিফের উপর আততায়ীদের অতর্কিত হামলা।।

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬২৮ Time View

নিজস্ব প্রতিবেদক।।
: দেশের জাতীয় দৈনিক গণজাগরনের বরিশালের ব্যুরো প্রধান সাংবাদিক খান আরিফের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আর এমন অভিযোগ করেন ভুক্তভোগী সংবাদকর্মী নিজেই।
বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত কাশিপুর বাজারের কাছে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে হামলা চালিয়ে ভুক্তভোগী সংবাদ কর্মীকে ভয়ভীতি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে
। ভুক্তভোগী খান আরিফ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী খান আরিফ জানান, আমি একজন সংবাদকর্মী আমি বর্তমানে জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছি, গত ১০ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা মেট্রো খ-১২-০৩-২৪ নম্বরের প্রাইভেট কারে কাশিপুর বাজারের দিকে যাচ্ছি। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি আচমকা তার গাড়ির গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলে, আমি গাড়ি থামালে তাদের সাথে থাকা আরো তিনটি মোটরসাইকেল সেখানে আসে, তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি গাড়ির উপর হামলা চালায় ও অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

খান আরিফ আরও অভিযোগ করেন, তখন আমি গাড়ি থেকে নামতে চাওয়ায় ওই দুর্বৃত্তরা তার গাড়ির দরজা আটকে রাখে এবং যাওয়ার সময় তার সামনে রাখা মানিব্যাগ জোর করে ছিনিয়ে নেয়, যাতে ৫০০০ টাকা ছিল। শুধু তাই নয়, ছিনতাইয়ের পর তারা ভয়ংকর হুমকি দিয়ে বলেন, তোকে হত্যা করব।
এসময় গাড়িতে তাহার মেয়েরাও উপস্থিত ছিল, যা পুরো ঘটনাটিকে আরও আতঙ্কজনক করে তোলে। নিজের সন্তানদের সামনে এমন ঘটনার শিকার হয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভুক্তভোগী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতোমধ্যে তিনি বরিশালের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাকির শিকদার জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া রাতে চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও উঠেছে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .