1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশাল একতলা লঞ্চঘাট প্রবেশ দ্বারে পথচারীদের ভোগান্তি - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
ঐক্যবদ্ধতার বিকল্প কিছুই নেই, বিজয় অর্জনে জনগণের আস্থা অর্জন করতে হবে: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।।
সংবাদ শিরনাম :

বরিশাল একতলা লঞ্চঘাট প্রবেশ দ্বারে পথচারীদের ভোগান্তি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৮৪ Time View

স্টাফ রিপোর্টার ॥

একতলা লঞ্চঘাটের প্রবেশ মুখের উত্তর পাশে মেইন রাস্তার পাশে ফুটপাতে ভাসমান দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং যে কোন সময় দুর্ঘটনার ঘটতে হতে পারে এমন অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) বরাবর আবেদন করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা। বিসিসি কর্তৃপক্ষ উচ্ছেদ শাখায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (১১ মার্চ) রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন সরেজমিনে গিয়ে ফুটপাতে থাকা ভাসমান দোকান সরিয়ে নিতে বলেন। এ সময় কিছু ব্যক্তি এসে নানা প্রশ্ন তুলেছে বলে জানান ইন্সপেক্টর মো. সালাউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, এক তলা লঞ্চঘাটের প্রবেশ মুখের ফুটপাতের উপর মো. রুবেল মল্লিক নামের এক যুবক হঠাৎ ইফতারি সহ নানা পণ্যের দোকান বসিয়ে বিক্রি করছে। যে কারণে পথচারীদের পথ চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। যা সরেজমিনে যেকেউ পরিদর্শন করলেই এর প্রমাণ মিলবে। জনগণের পথ চলাচলের সমস্যার বিষয়টি তুলে ধরে নগরীর ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা মো. সামছুল আলম, মো. মাকসুদ আলম আলী, আলমগীর হোসেন, এ্যাড. মনির হোসেন, আরমান খান ও আনিচুর রহমান চলতি বছরের ৪ মার্চ বিসিসির কর্তৃপক্ষের বরাবর আবেদন করেন। আবেদনের পর কর্তৃপক্ষ ওই আদেশ দিলেও এখন পর্যন্ত জনগণের পথ চলাচলে ভোগান্তির সমাধান হয়নি।

রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার পর স্যার যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার সেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি ফুটপাত দখলের চেষ্টা করছে। আর ফুটপাত ব্যবসায়ীরা তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করছে।

আবেদনকারীরা বলেন, বরিশাল জেলার সেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি হওয়া মো. রফিকুল ইসলাম জনি ও তার সাঙ্গপাঙ্গরা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .