1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশালে ঝড়ে গাছ থেকে একজন নিহত, নদীতে পড়ে কিশোর নিখোঁজ - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান
সংবাদ শিরনাম :

বরিশালে ঝড়ে গাছ থেকে একজন নিহত, নদীতে পড়ে কিশোর নিখোঁজ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে ঝড়ে গাছ থেকে একজন নিহত, নদীতে পড়ে কিশোর নিখোঁজ বরিশালে আকস্মিক ঝড়ে গাছ থেকে পড়ে শেখ মোহাম্মদ রজিত বিহারী (৭৫) নামে একজন নিহত হয়েছেন।

এছাড়া নদীতে পড়ে এক কিশোর জেলে নিখোঁজ রয়েছে, আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে এ ঝড় হয় বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায়।

নিহত শেখ মোহাম্মদ রজিত বিহারী বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা।

চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ গাজী ও রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা সোলায়মান আরিফ বলেন, বৃহস্পতিবার (১৫ জুন) ফজরের নামাজ পড়ে স্ত্রী ও দুই ছেলেসহ নিজের টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ রজিত বিহারী। এসময় হঠাৎ ঝড়ে তার ঘরের ওপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে।

অপরদিকে হিজলা উপজেলার চরকিল্লা গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে মাসুদ রাঢ়ি (১৮) মাছ ধরার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়। এঘটনায় তার বাবা আবুল কালাম রাঢ়ি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হিজলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান বলেন, মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বাবা কালাম ও ছেলে মাসুদ ঝড়ো বাতাসে নৌকা উল্টে নদীতে পড়ে যায়। বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে অন্য জেলেরা হাসপাতালে ভর্তি করেছে। তবে ছেলে নিখোঁজ রয়েছে।

এদিকে ঝড়ে উপজেলার ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে উল্লেখ করে আবিদ হাসান আরও জানান, এছাড়াও বেশকিছু গাছ

ভেঙে পড়েছে। রাস্তার ওপর গাছ পড়ে থাকায় বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

পিআইও আবিদ বলেন, ঝড়ে গাছ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। হাসপাতাল চত্বরের বেশকিছু গাছ ভেঙে পড়েছে। হাসপাতালের এসিও ভেঙে পড়েছে।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, এদিন (১৫ জুন) সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দমকা বাতাস বইতে শুরু করে। সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। এ সময় ২৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .