1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে -আবু নাসের মো.রহমাতুল্লাহ। - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ আমরা সবাই এ দেশের নাগরিক, মিলেমিশে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে তিনটি মন্দির পরিদর্শন, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে ৩৫০টি শাড়ি বিতরণ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।। হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা।। বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা।
সংবাদ শিরনাম :

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে —–আবু নাসের মো.রহমাতুল্লাহ।

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View

নিউজ ডেস্ক।।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে নির্দেশ দিয়েছেন, তা সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২ আগস্ট) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণসহ নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছের চারা রোপণ করা হয়।

রহমাতুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে এর সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন ও জীবিকার ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি ও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

রহমাতুল্লাহ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

সাংবাদিক মো: ইমন খন্দকার হ্রদয়ের আয়োজনে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার জন (এসপিবি), বরিশাল মহানগর বিএনপির সদস্য মো: জাহিদুর রহমান রিপন, বাংলাদেশ গ্রীন ভলানটারী অর্গানাইজেশনের সভাপতি মো: আলমগীর হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান
নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর যুবদল নেতা মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসিফ আল মামুন, সদ্য সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, মহানগর ছাত্রদল নেতা হাজিক দাঈয়ান ইশতী, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন, ছাত্রদল নেত্রী অনন্যা কবির প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .