1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
খুনী হাসিনা দীর্ঘ বছর দেশজুড়ে একটি মানবতাবিরোধী সরকার কায়েম করেছে।। -আবু নাসের মো: রহমাতুল্লাহ - Barisal Express।। বরিশাল ‍এক্সপ্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার বরিশালের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম মূলহোতা র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ। বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন, পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের পরিদর্শন তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী!
সংবাদ শিরনাম :

খুনী হাসিনা দীর্ঘ বছর দেশজুড়ে একটি মানবতাবিরোধী সরকার কায়েম করেছে।। ———–আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৯৮ Time View

নিউজ ডেস্ক।
দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একটি মানবতা বিরোধী সরকার কায়েম করেছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে খুনী হাসিনা। দেশজুড়ে লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলাম ও মানবতাবিরোধী সরকার কায়েম করে। রাতের আধারে ভোট চুরির মাধ্যমে বারবার অবৈধভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। যেহেতু জনগণের ভোট ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে এজন্য জনকল্যাণমুখী কোন কর্মকাণ্ড বাস্তবায়নই করেনি তারা। উল্টো দেশকে বারংবার বিপদের সম্মুখীন করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য বাড়িয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। জনগণের প্রতি তার দ্বায়বদ্ধতা ছিল নিরন্তর। যতবারই নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন ততবারই মানুষ ও দেশের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি।

নাসের বলেন, প্রতিহিংসার রাজনীতিতে ঝর্ঝরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের কাছে কোন আপোষ করেননি বলে আপোষহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানী নির্যাতন করেছে খুনী হাসিনা। বেগম জিয়া বয়সে বড় হলেও হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে জুলুমের দৃষ্টান্ট স্থাপন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ক্রমাগত বেগম জিয়ার সাথে জুলুম করে যাচ্ছিল। মুলত পরিবারগত কারণেই খুনী হাসিনা বেয়াদব। দেশের স্বার্থ নয় নিজ ও দলের কর্মীদের সাথে সব যায়গায় লুটপাট করে দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়ে।

কিন্ত বেগম জিয়া ক্ষমতায় থাকাকালীন জনগণের আস্থায় পরিণত হন। গণতন্ত্র রক্ষায় তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। মানুষের ভোটাধিকার রক্ষা করে মানবতার মা হিসেবে খ্যাতি লাভ করেন। অথচ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধংসের দ্বারপ্রান্তে পৌছে দেয়। জাতিও রুখে দাঁড়িয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।

আবু নাসের বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনী হাসিনা দেশ ও বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাই হবেনা জানিয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম রাঢ়ির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হাওলাদার, বরিশাল জেলা সহ-সভাপতি আসিফ আল মাসুম, ইলিয়াছআহমাদ, মহানগর ছাত্র সহ সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক বাচ্চু হাওলাদার যুগ্ম আহ্বায়ক পানু আতিকুর রহমান পান্নু চৌকিদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান সৌরভ সিনিয়র সহ-সভাপতি রিফাত হোসাইন প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .